মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কৃতরা হলেন সিরাজদিখান উপজেলা জামায়াতের রুকন ও সাবেক রশুনিয়া ইউনিয়ন আমির মাওলানা মনির হোসেন এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার রুকন আমিনুল ইসলাম নাসির।

রোববার (৬ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের আমির তাদের সদস্য (রুকন) পদ বাতিল করেছেন। ফলে মাওলানা মনির হোসেন ও আমিনুল ইসলাম নাসির বর্তমানে জামায়াতের কোনো পদে নেই এবং তারা আর দলটির সদস্যও নন।

দলীয় সূত্র জানায়, নৈতিক স্খলন, সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাওলানা মনির হোসেন দীর্ঘদিন সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচন চলাকালে তিনি বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছিলেন, যা দলীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি একেএম ফখরুদ্দীন রাজি বলেন, নির্বাচনের সময় মনির হোসেনের কর্মকাণ্ড সাংগঠনিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় আগেই তার দায়িত্ব স্থগিত করে বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছিল। এরপর থেকে তিনি কার্যত দলীয় কার্যক্রমের বাইরে ছিলেন। সর্বশেষ কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, শুধু এই দুই নেতা নন, দেশের বিভিন্ন স্থানে যাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জামায়াতের দুই নেতা বহিষ্কার

প্রকাশিত সময় : ০৯:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬