কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর ফলে বেলজিয়ামের বিপক্ষে বালোগানের খেলতে আর বাধা নেই। বিশ্বকাপের মতো আসরে রাজনৈতিক চাপের কাছে ফিফার নুয়ে পড়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
সোমবার (৬ জুলাই) ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, ‘আমি কেবল বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছিলাম। আমি এমনটা বলিনি যে, আপনাকে এটা করতেই হবে।’ তার মতে, বালোগানের ট্যাকলটি ফাউল ছিল না। বরং ঘটনাটিকে ‘পূর্ণ গতিতে দৌড়াতে থাকা দুজন মানুষের আকস্মিক সংঘর্ষ’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
তিনি আরও বলেন, আমি তাকে (ইনফান্তিনো) কী করতে হবে তা বলে দিইনি। আমি তাকে সেটা বলতেও পারি না।’
এদিকে বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়েছে ফিফা। কড়া ভাষায় তাদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















