মাউশির সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক শামীম আল মামুনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নাম ব্যবহার করে পদোন্নতি, নিয়োগ, প্রশিক্ষণ ও বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এবং অর্থ দাবি করছে। কোনো কোনো ক্ষেত্রে অসাধু চক্রটি কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজের মাধ্যমে অর্থ দাবি করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
জরুরি এই নির্দেশনার অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাউশির সকল আঞ্চলিক পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























