প্রকাশিত সময় :
০৬:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
লাইভে জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি, কিংবা দলও তাকে যথাযথভাবে গ্রহণ করতে পারেনি। এ কারণেই তিনি দলীয় দায়িত্ব ও সদস্যপদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জুলইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হয়, তাহলে সে দলে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার ২৭ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হলে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী করা হয়। পরে একই বছরের ৩ ডিসেম্বর কমিটি পুনর্গঠন করে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
সর্বশেষ ফেসবুক লাইভে এসে দলীয় ও সাংগঠনিক সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।