তিনি বলেন, ৩০টিরও বেশি দেশের বিশ্বনেতা ও উচ্চপদস্থ ব্যক্তিরা, পাশাপাশি ৯০টি দেশের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আসছেন।
পুরজামশিদিয়ানের তথ্য অনুযায়ী, প্রধান শোকযাত্রা শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব ও পণ্ডিতরা শহীদ নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন। পরের দিন শনিবার (৪ জুলাই) জনসাধারণের জানাজা মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।
ইরাকে নির্ধারিত অনুষ্ঠানের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুরজামশিদিয়ান জানান, শহীদদের মরদেহ ৮ জুলাই ইরাকে স্থানান্তর করা হবে। বাগদাদ বা নাজাফের কোনো একটি বিমানবন্দরে উচ্চপদস্থ প্রতিনিধি, নেতৃবৃন্দ, সামরিক কমান্ডার এবং ইরাকের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন—এমন একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
সূত্র: ইরনা

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 




















