বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান স্মরণ, শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সংশ্লিষ্ট সব অংশীজনের অবদানের স্বীকৃতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১ জুলাই) দিবাগত রাতের প্রথম প্রহরে জাতীয় শহিদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া আগামী ১৫ জুলাই (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পরদিন ১৬ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দুই বিভাগের আওতাধীন বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা এবং পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছাত্রদলের ঘোষিত মাসব্যাপী অন্য কর্মসূচিগুলো হলো-

* ১৬ জুলাই (বৃহস্পতিবার) সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত)।

* ১৮ জুলাই (শনিবার) ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।

* ২০ জুলাই (সোমবার) গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

* ২১ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠিত হবে।

* ২২ জুলাই (বুধবার) জুলাই-আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী  ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারা দেশে সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

* ২৪ ও ২৫ জুলাই (শুক্র ও শনিবার) জুলাই-আগস্টের সব শহিদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ সব শহিদদের কবর জিয়ারত করবেন এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেবেন।

* ৩ আগস্ট (সোমবার) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহিদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আনুশকার রেকর্ড ভাঙলেন সামান্থা

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত সময় : ০৬:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬