বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ’র উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’-এর উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় আরডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা এবং পারিবারিকভাবে অবসর কাটানোর একটি নতুন কেন্দ্র হিসেবে আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আনুশকার রেকর্ড ভাঙলেন সামান্থা

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন

প্রকাশিত সময় : ০৬:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬