বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো: পানিসম্পদ মন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে নিয়ে একটি নতুন ও সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশবাসী সবাইকে নিয়ে আমরা যেন আগামী দিনে নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারি, সেজন্য পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করছি। বিশেষভাবে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো।

তিনি আরও বলেন, ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন। আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ উদযাপন করছি, ঈদ মোবারক। প্রধানমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক মাস অতিবাহিত হয়েছে, আমরা সরকারে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, খুবই দৃশ্যমান আমাদের আন্তরিকতা। দেশবাসীর সম্পন্ন সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি।

ঈদের প্রধান জামাতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশিত সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬