বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আনন্দ শেষে ঢাকা ফিরছেন কর্মজীবীরা

ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। গতকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ।

পরিবার-পরিজন নিয়ে ফিরছেন তারা। তবে নিরাপদ ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নিচ্ছেন। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত।

আজ একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস। শুরু হয়েছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও।

গত শনিবার দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল।

তবে ঈদ শেষে এরই মধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঈদের আনন্দ শেষে ঢাকা ফিরছেন কর্মজীবীরা

প্রকাশিত সময় : ০৩:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬