শিক্ষামন্ত্রী তার আগের মেয়াদে নকল বন্ধ করার কথা বলতে গিয়ে বলেন, আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করে নকল বন্ধ করিনি। আপনাদের মাধ্যমেই তো করেছি, নাকি? এটা প্রমাণিত সত্য যে, সরকারের যদি সদিচ্ছা থাকে, শিক্ষকেরা সহযোগিতা করেন। সরকারের যদি সহযোগিতা না থাকে, শিক্ষকেরা সহযোগিতা করে না। তাই আমার বিশ্বাস, আমার টিচাররা আবার আগের অবস্থানে যাবেন। শিক্ষার পরিবেশ ফেরাবেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখতে পারবো না কেনো।
আজ শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী তার আগের মেয়াদে নকল বন্ধ করার কথা বলতে গিয়ে বলেন, আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করে নকল বন্ধ করিনি। আপনাদের মাধ্যমেই তো করেছি, নাকি? এটা প্রমাণিত সত্য যে, সরকারের যদি সদিচ্ছা থাকে, শিক্ষকেরা সহযোগিতা করেন। সরকারের যদি সহযোগিতা না থাকে, শিক্ষকেরা সহযোগিতা করে না। তাই আমার বিশ্বাস, আমার টিচাররা আবার আগের অবস্থানে যাবেন। শিক্ষার পরিবেশ ফেরাবেন।
তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক ডিভাইস বা অন্য কিছু, এইগুলির জন্য তো আমাদের ব্যবস্থা নিতে হবে। এইবার বেশি কিছু করার দরকার নেই। সিম্পলি আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য না। এই ব্যাপারে ভুল বোঝা যাবে না। আজকে পলিটেকনিকে শিক্ষার্থীরা অভিযোগ করল, ঠিকমতো ক্লাস হয় না।
আবার শিক্ষকরা অভিযোগ করলেন, ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ওকে ফাইন। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন। রেকর্ডিং থাকবে হাতে। আমি ক্লাসগুলি দেখব শিক্ষকরা কি করেন, ছাত্ররা কি করে। কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে। কোনো বিকল্প নেই।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 