মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণের দাবিতে স্মারকলিপি

রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ফি নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, রাজশাহী শিশু হাসপাতাল চালু এবং সরকারী হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে এই স্মারকলিপি প্রদান করা হয়। তাঁর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এসব দাবি জানানো হয়। এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপা রাজশাহী জেলা কমিটির সভাপতি সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রুলফাও নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বাপার কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে রাজশাহীতে কতিপয় বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট একলাফে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা করা হয়েছে। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। এর ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে আসা নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।
স্মারকলিপিতে রাজশাহীতে নির্মিত বিশেষাষিত শিশু হাসপাতাল অবিলম্বে চালুর দাবি জানানো হয়। বলা হয়, কয়েক বছর আগে শিশু হাসপাতাল নির্মাণ সম্পন্ন হলেও এখনো চালু না হওয়ায় শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত সময় : ০৭:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬