মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রী লোরি শ্যাভেজ-ডিরেমারের পদত্যাগ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে পদত্যাগ করেছেন মার্কিন শ্রমমন্ত্রী লোরি শ্যাভেজ-ডিরেমার। সোমবার (২০ এপ্রিল) হোয়াইট হাউসের পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও লোরি শ্যাভেজ-ডিরেমার বেশকিছু দিন ধরেই শ্রম দপ্তরের মহাপরিদর্শকের তদন্তের মুখে ছিলেন।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং এক বার্তায় জানিয়েছেন, লোরি শ্যাভেজ-ডিরেমার ব্যক্তিগত খাতে যোগ দেয়ার জন্য প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কিথ সন্ডারলিং, যিনি অন্তর্বর্তীকালীন শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পদত্যাগের পর এক বিবৃতিতে লোরি শ্যাভেজ-ডিরেমার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমেরিকান শ্রমিকদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শ্রমমন্ত্রী হিসেবে শ্যাভেজ-ডিরেমারের মেয়াদকাল একাধিক বিতর্কে জর্জরিত ছিল। তার বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ ছিল নিজ দপ্তরের এক কর্মীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা।

এছাড়া তার স্বামীর বিরুদ্ধেও দপ্তরের নারী কর্মীদের প্রতি যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ ওঠে, যার ফলে তাকে শ্রম দপ্তরের সদর দপ্তরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। একইসঙ্গে তার শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে সরকারি খরচে ব্যক্তিগত ভ্রমণের অভিযোগের তদন্তও চলমান ছিল।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে লোরি শ্যাভেজ-ডিরেমারের আগে মন্ত্রিসভার আরও দুই সদস্যকে প্রেসিডেন্ট বরখাস্ত করেছিলেন। এর আগে মার্চ মাসে অভিবাসন ব্যবস্থাপনা ও দপ্তরের কার্যক্রমে ব্যর্থতার অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং এপ্রিলের শুরুতে বিচার বিভাগ পরিচালনায় ব্যর্থতা ও এপস্টাইন ফাইলস হ্যান্ডেল করার অভিযোগে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল।

শ্যাভেজ-ডিরেমারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে মহাপরিদর্শকের তদন্ত প্রায় শেষ পর্যায়ে ছিল এবং এই সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। এমন পরিস্থিতিতে তার এই পদত্যাগকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সাবেক কংগ্রেস সদস্য লোরি শ্যাভেজ-ডিরেমার ২০২৫ সালের মার্চ মাসে ৬৭-৩২ ভোটে সিনেট কর্তৃক শ্রমমন্ত্রী হিসেবে নিশ্চিত হয়েছিলেন। তবে মনোনয়ন পাওয়ার আগে থেকেই তার অতীত রাজনৈতিক অবস্থান ও কর্মজীবন নিয়ে রিপাবলিকান সিনেটরদের মধ্যে সংশয় ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রী লোরি শ্যাভেজ-ডিরেমারের পদত্যাগ

প্রকাশিত সময় : ১১:১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬