মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের চাপে বেসরকারি খাত দুর্বল, ঘাটতি কমাতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

বিগত সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাত দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সরকার ঋণের পরিমাণ কমাতে সচেষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বর্তমান সরকার পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার।

আমির খসরু আরও বলেন, আগামী বাজেটে ঋণের এই ঘাটতির প্রতিফলন দেখা যাবে।

এ সময় অর্থমন্ত্রী উল্লেখ করেন, আন্তঃব্যাংক লেনদেনের ফি পরিবর্তনের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঋণের চাপে বেসরকারি খাত দুর্বল, ঘাটতি কমাতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

প্রকাশিত সময় : ০৬:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬