শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইনশাআল্লাহ’ বলায় অভিনেত্রীকে দেওয়া হলো কোরআন

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি এক ঘটনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন। লন্ডনে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২ এর প্রদর্শনীতে এক ভক্ত তাকে কুরআন উপহার দেন।

কারণ হিসেবে ওই ভক্ত জানান, একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ইনশাআল্লাহ বলেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।

ভিডিওতে দেখা যায়, উপহার পেয়ে হ্যাথাওয়ে হাসিমুখে ধন্যবাদ জানান। এর আগের দিন এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তিনি দীর্ঘ ও সুস্থ জীবন চান।’ ইনশাআল্লাহ শব্দের অর্থ হল যদি আল্লাহ ইচ্ছা করেন। যা ইসলামী ভাষায় আশা প্রকাশের জন্য ব্যবহৃত হয়।

একজন হলিউড অভিনেত্রীর মুখে ইসলামী শব্দ শোনার পর সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখলেও, কেউ আবার নানা ব্যাখ্যা দিচ্ছেন। এমনকি কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী ধর্ম পরিবর্তন করেছেন কি না।

এদিকে নতুন ছবি মাদার মেরিতেও ভিন্ন রূপে হাজির হচ্ছেন হ্যাথাওয়ে। এতে তিনি এক সংকটে থাকা পপ তারকার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে নাচ ও গানের প্রশিক্ষণ নিয়েছেন।

অভিনেত্রীর ভাষায়, তিনি এই চরিত্রের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চেয়েছেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন এবং কণ্ঠস্বরও আলাদাভাবে প্রস্তুত করেছেন।

একদিকে ভাইরাল ঘটনা, অন্যদিকে নতুন ছবিতে চ্যালেঞ্জিং চরিত্র। দুই মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যান হ্যাথাওয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘ইনশাআল্লাহ’ বলায় অভিনেত্রীকে দেওয়া হলো কোরআন

প্রকাশিত সময় : ১০:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬