জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় সংগঠনের সমন্বয় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। পাশাপাশি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিফাত রশিদ। এছাড়া কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















