মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ সিনেমা মুক্তির ঘোষণা

পুলসিরাত’ নামের একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুমোদন পাওয়া এই সিনেমার শুটিং শেষে সেন্সরে জমা দেওয়া হলে আপত্তির মুখে ছবিটির নাম পরিবর্তন করা হয়।

‘পুলসিরাত’ থেকে এখন ‘সর্দার বাড়ির খেলা’ নামে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে ছবির মুক্তি ঘোষণা করে। জানা গেছে, আগামী ৮ মে মুক্তি পাবে রোশান-বুবলী জুটির সিনেমা। ছবির পরিচালক রাখাল সবুজ।

ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

হঠাৎ সিনেমা মুক্তির ঘোষণা

প্রকাশিত সময় : ১০:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬