রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে কারিনা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৯ মে) ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা সামাজিক মাধ্যমে জানান, চিকিৎসকদের পরীক্ষায় কারিনার শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ শনাক্ত হয়েছে, যা থেকে তার লিভার ফেইলর হয়েছে। শুরুতে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

কারিনার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডানা। তিনি বলেন, কারিনা অত্যন্ত মেধাবী ও অসাধারণ একজন মানুষ, তাই এই কঠিন সময়ে সবার আন্তরিক প্রার্থনাই সবচেয়ে প্রয়োজন।

কারিনার আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাইফ সাপোর্টে কারিনা

প্রকাশিত সময় : ১০:৪০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬