মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিরল সাপ উদ্ধার, পরে অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকা থেকে বাফ স্ট্রাইপড কিলব্যাক প্রজাতির একটি বিষহীন সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বন বিভাগের কাছে দেওয়া হলে তারা সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়।

সোমবার (৪ মে) বিকেলে শহরতলীর সন্ধানী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা যায়, সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার বাড়িতে প্রথমে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা।

সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার হওয়া সাপটির ইংরেজি নাম বাফ স্ট্রাইপড কিলব্যাক (অ্যাম্ফিজমা স্টোলেটাম)। এটি স্থানীয়ভাবে ‘হেলে সাপ’,‘ধানের সাপ’বা‘ডোরা সাপ’নামে পরিচিত।

স্বপন দেব সজল জানান, সাপটি দেখতে ভয়ংকর মনে হলেও এটি সম্পূর্ণ বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা সাপটি প্রাকৃতিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। লোকালয়ে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।

পরে সাপটিকে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের বনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

পরিবেশ বিশেষজ্ঞরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের বিষ ছাড়া সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অযথা ভয় পেয়ে সাপ হত্যা না করার আহ্বান জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিরল সাপ উদ্ধার, পরে অবমুক্ত

প্রকাশিত সময় : ০৬:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬