হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কিয়ারাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। আর এই জল্পনার সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।
এর আগে শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের মন্তব্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের নতুন পোস্টে সম্ভাব্য নায়িকা হিসেবে উঠে এসেছে কিয়ারার নাম।
উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রয়াসে নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। সে কারণে ‘মোহাব্বাত’ সিনেমাতেও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকা থাকবেন বলে ধারণা করছেন অনেকে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















