শৈশব, শিক্ষা ও রাজনৈতিক দর্শনের ভিত্তি
আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে মা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তাঁকে সরাসরি রাজনীতির মাঠে টেনে আনে। ১৯৮৮ সালে পিতার জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মায়ের পাঁচটি আসনের প্রচারণা সফলভাবে সমন্বয় করে তিনি একজন দক্ষ ও দূরদর্শী সংগঠক হিসেবে নিজেকে প্রমাণ করেন।
সংগ্রাম, নির্বাসন ও রাজসিক প্রত্যাবর্তন
দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর স্বদেশে ফেরেন তারেক রহমান। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়লাভের পাশাপাশি তাঁর দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
সরকার পরিচালনায় মিতব্যয়িতা ও ৯ মাসের সাফল্য
দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রথাগত ভিআইপি সংস্কৃতি ভেঙে সাধারণ জীবনযাপনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান। চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার, রাস্তা বন্ধ না রাখা এবং সরকারি ব্যয়ে কঠোর মিতব্যয়িতা আরোপের মাধ্যমে তিনি জনবান্ধব প্রশাসনের বার্তা দিয়েছেন।
গত ৯ মাসে তাঁর সরকারের হাত ধরে দেশের অর্থনীতি ও জনকল্যাণমূলক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে-
কঠোর তদারকির ফলে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের চাপ সামলেও গত পাঁচ মাসে প্রায় ২ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। পাশাপাশি তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি এবং সাড়ে পাঁচ বছরের মধ্যে টাকার মান সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।
সামাজিক সুরক্ষা ও কৃষি
নিম্ন আয়ের পরিবারের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তার ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য
ধর্মীয় ও প্রবাসী কল্যাণ
ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু ও প্রবাসীদের সেবায় ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমায় অতিরিক্ত ছুটি ও নিরাপত্তা বাড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করা হয়েছে।
সংসদীয় গণতন্ত্র ও পরিবেশ
সংসদে জবাবদিহিতা ফেরাতে প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে।

রিপোর্টারের নাম 























