শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআনের চোখে পরিবার নিয়ে ‘ভয়’

পবিত্র কোরআনের একটি গভীর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পারিবারিক জীবনের বিভিন্ন বিধান বর্ণনার ক্ষেত্রে ‘আশঙ্কা’ বা ‘ভয়’-এর কথা বারবার এসেছে। পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পর্যায়ে আল্লাহ তাআলা এ শব্দের মাধ্যমে মানুষকে সতর্ক করেছেন। এর উদ্দেশ্য হলো, পরিবারের ভাঙন, সন্তানদের ভবিষ্যৎ বিপন্ন হওয়া এবং দাম্পত্যজীবনের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা সম্পর্কে মানুষকে সচেতন করা। দাম্পত্যজীবনে সামান্য অশান্তি বা সমস্যার লক্ষণ দেখা দিলেই যেন স্বামী-স্ত্রী আল্লাহর নির্দেশিত পন্থায় তা সমাধানের উদ্যোগ নেয়; সমস্যা জটিল আকার ধারণ করার আগেই উপযুক্ত সমাধান খুঁজে নেয়।

এ বিষয়ে কোরআনের কয়েকটি নির্দেশনা সংক্ষেপে তুলে ধরা হলো—

১. একাধিক বিবাহের ক্ষেত্রে ন্যায়বিচারের আশঙ্কা

একাধিক বিবাহের বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘আর যদি তোমরা আশঙ্কা করো যে এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে তোমাদের পছন্দমতো নারীদের মধ্য থেকে দুই, তিন অথবা চারজনকে বিবাহ করো। আর যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়বিচার করতে পারবে না, তবে একজনকেই বিবাহ করো অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদের গ্রহণ করো। এটাই অবিচার থেকে বেঁচে থাকার অধিকতর উপযোগী।’ (সুরা আন-নিসা, আয়াত : ৩)

এ আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা অভিভাবকদের নির্দেশ দিয়েছেন, এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে না পারার আশঙ্কা থাকলে তাদের পরিবর্তে অন্য নারীদের বিবাহ করতে।

এরপর আয়াতে দ্বিতীয়বার আশঙ্কার কথা বলা হয়েছে। এবার আশঙ্কার বিষয় হলো, একাধিক স্ত্রীর মধ্যে ন্যায়বিচার করতে না পারা। একজন পুরুষ যদি নিজের স্ত্রীদের অধিকার যথাযথভাবে রক্ষা করতে এবং পারিবারিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে অক্ষম হওয়ার আশঙ্কা করে, তবে তার জন্য একজন স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকা উত্তম।

২. স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা দেখা দিলে করণীয়

বিবাহের প্রাথমিক পর্যায়ে যেমন পারিবারিক স্থিতিশীলতার বিষয়টি বিবেচনা করা জরুরি, তেমনি দাম্পত্যজীবন চলাকালেও স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার রক্ষা করা প্রয়োজন। কোনো স্ত্রীর মধ্যে স্বামীর প্রতি অবাধ্যতা বা দাম্পত্যসম্পর্কের দায়িত্ব পালনে অনীহার লক্ষণ দেখা দিলে আল্লাহ তাআলা স্বামীকে তা সমাধানের কয়েকটি পর্যায়ক্রমিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘আর তোমরা যেসব স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করো, তাদের উপদেশ দাও, শয্যায় তাদের থেকে পৃথক থাকো এবং (শেষ পর্যায়ে) তাদের প্রহার (কঠোরতা আরোপ বা মৃদু শাসন) করো। অতঃপর তারা যদি তোমাদের অনুগত হয়, তবে তাদের বিরুদ্ধে আর কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয়ই আল্লাহ সমুচ্চ, সুমহান।’ (সুরা আন-নিসা, আয়াত : ৩৪)

এ আয়াতে পারিবারিক বিরোধ নিরসনে প্রথমে উপদেশ দেওয়া, এরপর শয্যায় পৃথক থাকা এবং সবশেষে শর্তসাপেক্ষে সীমালঙ্ঘনহীন শারীরিক শাসনের কথা উল্লেখ করা হয়েছে। এর উদ্দেশ্য দাম্পত্যসম্পর্কের অবনতি রোধ করা এবং পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করা। কারণ, দাম্পত্যকলহের ক্ষতি শুধু স্বামী-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে না; সন্তানদের জীবনেও এর বিরূপ প্রভাব পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবার বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও দেখা দেয়।

৩. স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের আশঙ্কা দেখা দিলে সালিশের ব্যবস্থা

কখনো স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা দেখা দিলেও সমস্যার জন্য শুধু স্ত্রী দায়ী নাও হতে পারেন। স্বামীও ভুল করতে পারেন, আবার স্ত্রীও সঠিক অবস্থানে থাকতে পারেন। এ ধরনের পরিস্থিতিতে একপক্ষের ওপর দায় চাপিয়ে না দিয়ে উভয়ের মধ্যে মীমাংসার উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন সালিশ এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো। তারা উভয়ে মীমাংসা চাইলে আল্লাহ তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।’ (সুরা আন-নিসা, আয়াত : ৩৫)

এ আয়াত থেকে বোঝা যায়, স্বামী-স্ত্রীর বিরোধ এমন পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা দেখা দিলে, যেখানে বিচ্ছেদ ঘটতে পারে, সেখানে উভয় পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল দুজন সালিশ নিয়োগ করা উচিত।

৪. স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে না চাইলে ‘খুলা’র বিধান

কখনো কোনো নারী তার স্বামীকে পছন্দ করতে পারেন না। এর পেছনে কোনো বিশেষ কারণ থাকতে পারে, আবার দৃশ্যমান কোনো কারণ ছাড়াও তাঁর মনে স্বামীর প্রতি অনাগ্রহ সৃষ্টি হতে পারে। এমন অবস্থায় স্বামীর সঙ্গে সংসার করা তাঁর কাছে অসহনীয় হয়ে উঠতে পারে। এমতাবস্থায় জোর করে সংসার চালিয়ে যাওয়া উভয়ের জন্যই কষ্টকর হতে পারে। স্ত্রী স্বামীর প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করতে না পারার আশঙ্কা করেন। সাবিত ইবন কায়স (রা.)-এর স্ত্রী যখন তাঁর কাছ থেকে বিচ্ছেদ কামনা করেন, তখন তিনি বলেছিলেন, তাঁর চরিত্র কিংবা দ্বীনদারির ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু ইসলামের মধ্যে কুফরি আচরণে লিপ্ত হওয়ার আশঙ্কা করছি। (সহিহ বুখারি, হাদিস ৫২৭৩)

এ কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন, স্বামীর চরিত্র ও দ্বীনদারিতে কোনো ত্রুটি না থাকলেও তাঁর প্রতি নিজের এমন অনীহা আছে যে সংসার করতে গেলে স্বামীর অধিকার আদায়ে ব্যর্থ হওয়ার আশঙ্কা করছেন।

পবিত্র কোরআন এ পরিস্থিতির সমাধানও বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তাদের যা দিয়েছ, তা থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয়; তবে স্বামী-স্ত্রী উভয়ে যদি আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করতে পারবে না, তাহলে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে মুক্তি লাভ করলে তাদের কারো কোনো অপরাধ নেই। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, তারাই জালিম।’ (সুরা আল-বাকারা, আয়াত : ২২৯)

এ আয়াতের আলোকে স্ত্রী যদি স্বামীর সঙ্গে সংসার করতে অক্ষম হন এবং আল্লাহর নির্ধারিত দাম্পত্য অধিকার রক্ষা করতে না পারার আশঙ্কা করেন, তাহলে তিনি ‘খুলা’র মাধ্যমে বিচ্ছেদ চাইতে পারেন। এ ক্ষেত্রে স্বামীর দেওয়া মোহর বা তার কোনো অংশ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে বিচ্ছেদ হতে পারে।

এর মাধ্যমে একদিকে যেমন স্বামীর প্রতি জুলুম থেকে রক্ষা পাওয়া যায়, অন্যদিকে বিচ্ছেদের ক্ষেত্রে উভয়ের অধিকার ও আল্লাহর নির্ধারিত সীমারেখাও সংরক্ষিত থাকে।

৫. স্বামী স্ত্রীর প্রতি অনাগ্রহী হলে করণীয়

কখনো পরিস্থিতি এর বিপরীতও হতে পারে। অর্থাৎ, স্বামী স্ত্রীকে পছন্দ করেন না বা তাঁর প্রতি অনাগ্রহ প্রকাশ করেন; অথচ স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করতে চান এবং বিচ্ছেদ তাঁর কাছে কষ্টকর মনে হয়। এ পরিস্থিতির সমাধানও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আর কোনো নারী যদি তার স্বামীর পক্ষ থেকে অবাধ্যতা কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে তাদের উভয়ের জন্য কোনো অপরাধ নেই যে তারা নিজেদের মধ্যে আপস-মীমাংসা করে নেবে। আর আপস-মীমাংসাই উত্তম। মানুষের মন স্বভাবতই সংকীর্ণতার দিকে ঝুঁকে থাকে। আর যদি তোমরা সদাচরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।’ (সুরা আন-নিসা, আয়াত : ১২৮)

এ ক্ষেত্রে স্ত্রী নিজের কিছু অধিকার-যেমন স্বামীর সঙ্গে রাতযাপনের পালা, ভরণপোষণ কিংবা অন্য কোনো অধিকার-আংশিক বা সম্পূর্ণ ছেড়ে দেওয়ার মাধ্যমে স্বামীর সঙ্গে সমঝোতা করতে পারেন।

পারিবারিক জীবন রক্ষায় ইসলামের নির্দেশনা অত্যন্ত সুদূরপ্রসারী। বিবাহের শুরু থেকে দাম্পত্যজীবনের বিভিন্ন পর্যায়, বিরোধ নিরসন, খুলা এবং স্বামী-স্ত্রীর পারস্পরিক সমঝোতা-প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছেন, যা পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে এবং প্রত্যেকের অধিকার সংরক্ষণ করতে সহায়তা করে। তাই সামান্য বিরোধকেও অবহেলা না করে, তা বড় আকার ধারণ করার আগেই পারস্পরিক বোঝাপড়া, ন্যায়বিচার ও আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোরআনের চোখে পরিবার নিয়ে ‘ভয়’

প্রকাশিত সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬