শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজে যত্ন নিলে ক্ষমা মেলে

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করল, অতঃপর জুমা পড়তে এলো এবং মনোযোগসহ নীরব থেকে খুতবা শুনল, সে ব্যক্তির এই জুমা ও (গত) জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরো তিন দিনের সগিরা গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। আর যে ব্যক্তি খুতবার সময়ে কাঁকর স্পর্শ করল, সেও অনর্থক কাজ করল (সে জুমার সওয়াব নষ্ট করল)।’ (সহিহ মুসলিম, হাদিস : ৫৮৭)

শিক্ষা
হাদিস গবেষকরা বলেন,
১. আলোচ্য হাদিস দ্বারা জুমার নামাজের বিশেষ মর্যাদা প্রমাণিত হয়।
২. বিশুদ্ধ নিয়ত, নিষ্ঠা ও যত্ন ইবাদতকে ফলপ্রসূ করে, এর মূল্য বৃদ্ধি করে।
৩. নেক আমলের মাধ্যমে পাপ মার্জনা হয়, তবে কবিরাহ গুনাহ নয়। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না।
৪. জুমার খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবা নামাজের অংশ না হলেও তা ইবাদত।
৫. জুমার খুতবা চলার সময় বিনা প্রয়োজনে কথা বলা, এমনকি নফল নামাজ পড়া নিষিদ্ধ। (আল মাউসুয়াতুল হাদিসিয়্যা)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জুমার নামাজে যত্ন নিলে ক্ষমা মেলে

প্রকাশিত সময় : ০৩:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬