শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে চা বাগান থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে একটি চা বাগান থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের সেক্টর-৯ এলাকায় চা শ্রমিকরা চা পাতা সংগ্রহের সময় হঠাৎ ঝোপের মধ্যে একটি বড় সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান এবং বিষয়টি চা বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানান।
সিদ্দিকুর রহমান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। পরে তারা অক্ষত অবস্থায় অজগর সাপটি উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার হওয়া অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক  ১৪ কেজি। সাপটি সুস্থ ও নিরাপদ রয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে চা বাগান থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬