সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, প্রথমে সড়কে পড়ে থাকা গাছ সরানো নিয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকদের দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে বিরোধ তীব্র আকার ধারণ করে।

একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে দুই গ্রামের শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০

প্রকাশিত সময় : ১০:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬