বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন, গ্রেপ্তার ২

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে পৌর শহরের পৌরসভা সংলগ্ন বকুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার। তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার সৈয়দ আল রাকিব নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং কর্মী সাব্বির।

পুলিশ ও ভিডিও বিশ্লেষণ ‍থেকে জানা যায়, মঙ্গলবার ভোরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দেশবিরোধী মার্কিন চুক্তি বাতিল, বিএনপি-জামায়াতের দুঃশাসন, কৃত্রিম জ্বালানি সংকট ও অব্যবস্থাপনা, লুটপাট, গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে বকুলতলা এলাকায় জমায়েত হলে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন, গ্রেপ্তার ২

প্রকাশিত সময় : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬