পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে পশ্চিম দিল্লির নাংলোই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন এবং পরিবারের সঙ্গে পিতমপুরার একটি বস্তি এলাকায় বসবাস করেন। খবর হিন্দুস্থান টাইমসের।
অভিযোগ অনুযায়ী, কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি প্রথমে একটি রিকশায় কিছু দূর যান। পরে সরস্বতী বিহার এলাকার বি-ব্লক বাসস্ট্যান্ডের কাছে হাঁটার সময় রাত প্রায় ১২টার দিকে একটি স্লিপার বাস সেখানে থামে।
ভুক্তভোগীর অভিযোগ, বাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চাইলে তিনি তাকে কাছে আসতে ইশারা করেন। এরপর বাসের ভেতরে নিয়ে গিয়ে চালক ও কন্ডাক্টর তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। কয়েক কিলোমিটার পথ চলার সময় চলন্ত বাসেই ওই নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























