বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দের বিপক্ষে নামার আগে স্কালোনি, ‘আসল লড়াই এখন’

‘আসল লড়াই তো এখন’—কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল স্কালোনি। ভুল বলেননি আর্জেন্টিনার কোচ।

শক্তি-সামর্থ্যে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও নকআউটে যেকোনো কিছু হতে পারে, তার প্রমাণ গতকাল রাতে পাওয়া গেছে।
জার্মানি-নেদারল্যান্ডসের বিশ্বকাপ থেকে বিদায়ে। আর একবার পা হড়কালেই শেষ। প্রায়শ্চিত্ত করার সুযোগ আর মেলে না।

তাই গ্রুপ পর্বে হোঁচট খাওয়ার পরেও পুষিয়ে দেওয়ার যে সুযোগ ছিল নকআউটে তা নেই।
ফিফা র‌্যাংকিংয়ের ৬৭ নম্বর দল কেপ ভার্দের বিপক্ষে খেলতে নামার আগে তাই সতর্ক স্কালোনি। ২০২২ বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, ‘আমরা ভালো অবস্থানে আছি। তবে এবার সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হচ্ছে।

আসল লড়াই তো এখনই! নকআউটের ভুল শোধরানোর জন্য সুযোগ মিলবে না। প্রতিটি ম্যাচই এখন একেকটি ফাইনাল।’
প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকা স্কালোনি কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে সুখবরও পেয়েছে। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী ক্রিশ্চিয়ান রোমেরো। সমস্যা তবে অন্য পজিশনে।

লিওনেল মেসি গোল পেলেও আক্রমণভাগের হুলিয়ান আলভারেজ ও লিসান্দ্রো মার্তিনেজরা জালের দেখা পাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কেপ ভার্দের বিপক্ষে নামার আগে স্কালোনি, ‘আসল লড়াই এখন’

প্রকাশিত সময় : ০৪:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬