জনপ্রিয় ওয়েব সিরিজ ‘টিভিএফ পিচার্স’, ‘ট্রিপলিং’ এবং ‘ফোর মোর শটস প্লিজ!’–এর এই অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি এমন একটি বার্তা পেয়েছিলেন, যেখানে অভিনয়ের সুযোগের বদলে ‘সমঝোতা’ করতে বলা হয়েছিল। আর সেই সমঝোতার বিনিময়ে এক লাখ রুপির বেশি দেওয়ার প্রস্তাবও ছিল।
‘সমঝোতা করলে এক লাখের বেশি পাবেন’
সম্প্রতি ‘টু গার্লস অ্যান্ড টু কাপস’ পডকাস্টে অতিথি হয়ে মানভি গাগরু নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানেই তিনি স্মরণ করেন একটি অস্বস্তিকর ঘটনার কথা। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, একসময় তাঁর কাছে একটি বার্তা আসে। সেখানে বলা হয়েছিল, ‘আপনি যদি সমঝোতা করতে রাজি থাকেন, তাহলে এক লাখ রুপির বেশি পাবেন।’
এ ধরনের প্রস্তাব যে কতটা অপমানজনক এবং ভয়াবহ হতে পারে, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে মানভি জানিয়েছেন, এমন পরিস্থিতি তাঁকে হতবাক করলেও তিনি নিজের কাজ এবং অভিনয়দক্ষতার ওপরই ভরসা রেখেছিলেন। তিনি বুঝেছিলেন, বিনোদনজগতে সুযোগের খোঁজে থাকা তরুণ শিল্পীদের লক্ষ্য করেই অনেক সময় এ ধরনের ফাঁদ পাতা হয়।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















