বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির প্রেমেই আর্জেন্টিনা সমর্থক পূর্ণিমা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছেন বিশ্বের কোটি কোটি দর্শক। সেই আবহে পিছিয়ে নেই বাংলাদেশের শোবিজ তারকারাও।

প্রিয় দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অনেকেই। তাদের মধ্যে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, যিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত।
আর্জেন্টিনার দারুণ জয়ের পর নিজের ফেসবুক পেজে আকাশি-সাদা জার্সি পরা দুটি ছবি শেয়ার করেন পূর্ণিমা

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।

অভিনেত্রীর এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। পোস্টটিতে প্রায় দুই লাখের কাছাকাছি রিঅ্যাকশন, প্রায় ছয় হাজারের কাছাকাছি মন্তব্য এবং শেয়ার হয়েছে সাত শতাধিকেরও বেশি।

জানা গেছে, পূর্ণিমার স্বামী আশফাকুর রহমানও আর্জেন্টিনার সমর্থক। সোমবার রাতে ঢাকার শাহীনবাগের একটি রেস্টুরেন্টে স্বামী ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করেন তিনি।

আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার গল্পও তুলে ধরে পূর্ণিমা বলেন, ‘ছোটবেলা থেকে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখি। তবে আর্জেন্টিনার প্রতি প্রেম বলি, ভালোবাসা বলি—এটা বাড়িয়েছেন মেসি। অভিষেক থেকে মেসি তাঁর খেলায় মুগ্ধ করেছেন। গতকালের খেলাও দারুণ উপভোগ করেছি। মেসি কী অসাধারণ দুটি গোল করেছেন।

মেসির কারণে দলটার প্রতিও আমার ভালোবাসা দিনকে দিন বেড়েছে।’
পূর্ণিমার বক্তব্যে স্পষ্ট, তাঁর আর্জেন্টিনা-প্রেমের শুরুটা হয়েছিল লিওনেল মেসিকে ঘিরে। সময়ের সঙ্গে সেই ভালোবাসা ছড়িয়ে পড়েছে পুরো দলের প্রতি।

বলা দরকার, সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। দলের এই জয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন পূর্ণিমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেসির প্রেমেই আর্জেন্টিনা সমর্থক পূর্ণিমা

প্রকাশিত সময় : ০৯:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬