মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ককটেল টু’ সিনেমার জন্য শহিদ-রাশমিকা-কৃতি কত টাকা নিলেন?

শহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত সিনেমা ‘ককটেল টু’। রোমান্টিক কমেডি ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। গত ১৯ জুন প্রাপ্তবয়স্কদের সনদ নিয়ে ৩ হাজার ২০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি।

‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণার পরই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। ‘ককটেল টু’ মুক্তির আগে বক্স অফিসে ইতিবাচক আবহ দেখা যায়, অগ্রিম টিকিট বিক্রিতেও দারুণ সাড়া ফেলে। মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে এটি। ফলে সিনেমাটির অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও বেশ আলোচনা চলছে। চলুন জেনে নিই, কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিলেন—

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ককটেল টু’ সিনেমায় ‘কুনাল’ চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। এ চরিত্র রূপায়নের জন্য শহিদ কাপুর নিয়েছেন ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি টাকার বেশি)। ‘আলিশা’ ও ‘দিয়া’ চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে কৃতি স্যানন, রাশমিকা মান্দানা। তারা প্রত্যেকে নিয়েছেন ১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি টাকার বেশি) করে।

তবে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে ভিন্ন তথ্য উল্লেখ করেছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘ককটেল টু’ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন—শহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন। এই তিন তারকা মিলে পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি রুপি। এর মধ্যে শহিদ কাপুর সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন। তাকে দিতে হয়েছে ২১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি টাকার বেশি) । অন্যদিকে, কৃতি স্যানন পেয়েছেন ৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকার বেশি) ও রাশমিকা মান্দানা নিয়েছেন ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি টাকার বেশি)।

‘ককটেল টু’ সিনেমা ১৫০ কোটি রুপির বাজেটে তৈরি হয়েছে। এর মধ্যে ৩৫ কোটি রুপি প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। প্রিন্ট ও বিজ্ঞাপন প্রচারে ব্যয় হয় প্রায় ২০ কোটি রুপি। বাকি ৯৫ কোটি রুপি সিনেমাটির প্রোডাকশন ও পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বাবদ ব্যয় হয়েছে বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ সিনেমাও পরিচালনা করেন হোমি আদাজানিয়া। সেই সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সাইফ আলী খান ও ডায়ানা পেন্টি। ‘ককটেল টু’ ম্যাডক ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন দীনেশ বিজন। ‘ককটেল টু’ সিনেমার সংগীত পরিচালনা করেন প্রীতম। তার সুরের গানগুলো এরই মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পুলিশে দুদকের আবেদন

‘ককটেল টু’ সিনেমার জন্য শহিদ-রাশমিকা-কৃতি কত টাকা নিলেন?

প্রকাশিত সময় : ১০:৫০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬