শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন স্বামীর স্ত্রীকে খোঁচা দিলেন সামান্থা?

পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কয়েক দিন আগে একটি সংবাদ সম্মেলনে মা হতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। এ বৈঠকে কারো নাম উল্লেখ না করে ‘সম্পর্ক ও নারীর আত্মবিশ্বাস’ নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন সামান্থা। নেটিজেনদের দাবি—প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর স্ত্রী শোভিতাকে খোঁচা দিয়ে এসব মন্তব্য করেছেন সামান্থা।

সামান্থা রুথ প্রভু বলেন, “ক্যারিয়ার ও সম্পর্ক—দুটোই আপনার হাতে থাকে। কিন্তু অনেক সময় সম্পর্ক জটিল হয়ে ওঠে, এটি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে না। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে দুজন মানুষেরই সমান ভূমিকা প্রয়োজন। তাই একজন নারী হিসেবে আমি বুঝতে পেরেছি, নিজের ওপর আত্মবিশ্বাসী হওয়া, নিজেকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তোলা খুবই জরুরি।”

খানিকটা ব্যাখ্যা করে সামান্থা রুথ প্রভু বলেন, “একসময় আপনি অবশ্যই সঠিক মানুষটিকে খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন, অন্য কেউ এসে আপনাকে পূর্ণ করবে অথবা সেই মানুষটির অপেক্ষায় থাকেন, তাহলে বিষয়টি ভালোভাবে এগোবে না। কারণ এতে অপর পক্ষের প্রতি প্রত্যাশা বেড়ে যায়, আর সেটা ঠিক নয়।”

সামান্থার বক্তব্যের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকের দাবি—শোভিতা ঢুলিপালারকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন সামান্থা। ২০২৪ সালে বিয়ের ভিডিও ‘মেড ইন হেভেন’খ্যাত অভিনেত্রী শোভিতা বলেছিলেন, “আমি ঠিক বিশ্বাস করি না যে, একজন মানুষ অসম্পূর্ণ; অন্য কেউ এসে সেই শূন্যস্থান পূরণ করে…। আমি মনে করি, আমরা নিজেরাই সম্পূর্ণ। তবু তাকে ছাড়া আমি পূর্ণ হতাম না।”

ভালোবাসে ঘর বেঁধেছিলেন সামান্থা-নাগা চৈতন্য। ২০২১ সালে ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। ২০২৪ সালের ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

বিবাহবিচ্ছেদের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সামান্থা। দীর্ঘদিন একা থাকার পর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখাও গেছে। তবে এ সম্পর্ক নিয়ে একটি শব্দও খরচ করেননি তারা। গত বছরের ১ ডিসেম্বর একটি মন্দিরে বিয়ে করেন সামান্থা-রাজ। পরে ছবি প্রকাশ করে গোপন বিয়ের খবর দেন এই অভিনেত্রী। সামান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে।

*নিউজ১৮ অবলম্বনে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রাক্তন স্বামীর স্ত্রীকে খোঁচা দিলেন সামান্থা?

প্রকাশিত সময় : ১২:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬