বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নেতানিয়াহু অধিবেশন কক্ষে প্রবেশ করে পোডিয়ামে ওঠার পর একের পর এক প্রতিনিধি দল কক্ষ ত্যাগ করে। কেউ কেউ তার বক্তব্য শুরু হওয়ার আগেই বেরিয়ে যান। ফলে ভাষণের সময় অধিবেশন কক্ষের বড় অংশের আসন খালি পড়ে থাকতে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মিশন জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের নেতানিয়াহুর ভাষণের সময় সম্মিলিতভাবে অধিবেশন কক্ষ ত্যাগের আহ্বান জানিয়েছিল। এরপর বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ থেকে বেরিয়ে যান।
ওয়াকআউটের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বেরিয়ে যাওয়া প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে মন্তব্য করেন। যারা এখনো কক্ষে রয়েছেন এবং একই অবস্থান পোষণ করেন, তাদেরও কক্ষ ত্যাগের আহ্বান জানান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























