রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, কড়া বার্তা সিসির

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এক বিশেষ ভাষণে তিনি স্পষ্ট করে বলেন, একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা কিংবা জনগণের মাঝে সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয়।

তার মতে, এই প্রকৃত শান্তি তখনই আসবে যখন দখলদারিত্ব, অবিচার ও আগ্রাসনের অবসান ঘটিয়ে ফিলিস্তিনের প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে  সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে মিশরের হাত ধরেই প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই দেশেরই বর্তমান শীর্ষ নেতা আল-সিসি এবার জোর দিয়ে বললেন, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী সংঘাতের একমাত্র সমাধান নিহিত রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি ব্যাপক ও বাস্তবসম্মত শান্তি চুক্তির মধ্যে, যা এই অঞ্চলের সাধারণ মানুষকে শেষ পর্যন্ত স্থিতিশীলতা ও সমৃদ্ধির জীবন এনে দেবে।

একই সাথে তিনি ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া গাজা ‘যুদ্ধবিরতি’র প্রতি বিশ্বমঞ্চকে জোরালো সমর্থন জানানোর আহ্বান জানান, যে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, কড়া বার্তা সিসির

প্রকাশিত সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬