বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে কমিটি জানায়, পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি’র নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে সমন্বয় কমিটি।

এতে আরও বলা হয়, ওই ভুয়া বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

সমন্বয় কমিটি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করতে।

জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি

প্রকাশিত সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬