প্রতিদিনই প্রেমের প্রস্তাব আসে তার কাছে। কিন্তু সুমাইয়া এখনো পর্যন্ত কোনো প্রস্তাব গ্রহণ করেনি।
এরপর নানা অজুহাতে শিক্ষক অয়নের কাছাকাছি থাকার চেষ্টা করে সে। এক পর্যায়ে প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু অয়নের সোজা কথা, যদি পড়াশোনায় ভালো করতে পারে, তবেই প্রস্তাব গ্রহণ করা হবে।
যেই কথা, সেই কাজ। অয়নের কথা মতো পড়াশোনা শেষে ভালো রেজাল্ট করে সুমাইয়া। কিন্তু অয়নকে আর খুঁজে পায় না! এরপর গল্প কোথায় গিয়ে দাঁড়ায়? উত্তর মিলবে ‘শালিক বালিকা’ নাটকে। এমনই এক প্রেমিকার চরিত্রে হাজির হয়েছেন তটিনী।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























