শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের আইতোনা শহরে নতুন মসজিদের উদ্বোধন

স্পেনের কাতালোনিয়া অঞ্চলের লেইদা প্রদেশের আইতোনা শহরে সম্প্রতি নতুন মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শহরের বাসিন্দা ও মুসলিম কমিউনিটির সদস্যদের ব্যাপক উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইতোনার মুসলিম সম্প্রদায়ের সদস্য জাকারিয়া গাজিলি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সব অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই মসজিদ নির্মাণে শহরের মুসলিম ও অমুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষের আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের এই সমর্থনের কারণেই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

নতুন মসজিদটির নামাজের হলে একসঙ্গে প্রায় ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়া বাইরের খোলা প্রাঙ্গণে আরও ১০০ জনের নামাজের ব্যবস্থা আছে। এর মাধ্যমে পুরোনো মসজিদের স্থান সংকুলানের সমস্যার সমাধান হয়েছে, কারণ আগের মসজিদটি ক্রমবর্ধমান মুসল্লিদের ধারণ করতে সক্ষম ছিল না।

মসজিদটির স্থাপত্যশৈলীতেও বিশেষ নান্দনিকতার ছাপ আছে। বিশেষ করে এর নকশায় ব্যবহূত দৃষ্টিনন্দন সিরামিক অলংকরণ অঞ্চলটির অন্যান্য ইসলামী স্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি আইবেরীয় উপদ্বীপে ইসলামী ঐতিহ্যের ঐতিহাসিক উত্তরাধিকারকে সুন্দরভাবে তুলে ধরে।

আইতোনার মেয়র রোজা পুজোল শহরের মুসলিম সম্প্রদায়ের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, নতুন মসজিদের উদ্বোধন শুধু একটি ধর্মীয় স্থাপনার উদ্বোধন নয়; বরং এটি আইতোনায় মুসলিম সমাজের সুদৃঢ় উপস্থিতি এবং শহরের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতীক।

মুসলিম কমিউনিটির সদস্য ইদরিসি বুয়াজা জানান, মসজিদের অভ্যন্তরীণ প্রস্তুতি ও নির্মাণকাজ মূলত কমিউনিটির সদস্যদের স্বেচ্ছাশ্রমে সম্পন্ন হয়েছে। প্রকল্পের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রীও বিশেষভাবে ক্রয় করা হয়েছে। তিনি আরো জানান, মসজিদে নারীদের জন্য একটি পৃথক ও স্বতন্ত্র নামাজের স্থান রাখা হয়েছে।

উল্লেখ্য যে লেইদা অঞ্চলে নিবন্ধিত ৪৩টি মুসলিম সংগঠন আছে। সংগঠনগুলো ধর্মীয় কার্যক্রম, ইসলামী শিক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রম আরো বেগবান করতে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

স্পেনের আইতোনা শহরে নতুন মসজিদের উদ্বোধন

প্রকাশিত সময় : ১০:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬