শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি ক্ষমতা ভোগের নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম: তথ্যমন্ত্রী

রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়, বরং জনগণের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়া— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সংকটকালেও ফাউন্ডেশন ধারাবাহিকভাবে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তিনি দাবি করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ও কো-চেয়ারম্যান ডা. জোবাইদা রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন।

অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান জহির উদ্দিন স্বপন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদ এবং ছাত্রদলের নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে দুপুর ১২টা ১০ মিনিটে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন তিনি।

বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনীতির ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। কৃষি, খাল খনন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে তিনি রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সামাজিক কর্মসূচি, গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন।

সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে যে রাজনীতি কেবল ক্ষমতা ভোগের জন্য নয়, বরং জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান (শিরীন) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম (ডোনার)।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক স্মরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজনীতি ক্ষমতা ভোগের নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম: তথ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬