দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত এক দিনে ১২৮ শিশু হামে এবং ৮১৮ শিশু সন্দেহ জনক হামে আক্রান্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে ৯৩ শিশু মৃত্যুবরণ করেছে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন এবং হাম আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮ হাজার ৪১৯ জন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























