শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণিমাকে স্বামী বললেন ‘ভালোবাসি’

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার আজ জন্মদিন। বিশেষ এই দিনে স্বামীর আবেগঘন শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি।

ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রী পূর্ণিমার ছবি প্রকাশ করে আশফাকুর রহমান রবিন লিখেছেন, “শুভ জন্মদিন, আমার প্রিয় বউ দিলারা হানিফ পূর্ণিমা। তোমার ভালোবাসা, যত্ন আর অফুরন্ত সমর্থন আমার জীবনকে আরও আলোকিত করে। আমরা একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তোমার এই বিশেষ দিনটি যেন আনন্দ, হাসি আর তোমার প্রিয় সবকিছু দিয়ে ভরে ওঠে। সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন।”

রবিনের এই বার্তা খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অনেকেই পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি এই দম্পতির পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ারও প্রশংসা করেন অনুরাগীরা।

ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি পারিবারিক ছবি শেয়ার করেছেন রবিন। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, রবিন ও পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে রয়েছেন, তাদের মাঝখানে ব্রাজিলের জার্সি গায়ে কন্যা আরশিয়া উমাইজা। ব্যতিক্রমী এই পারিবারিক মুহূর্তটি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

দীর্ঘদিন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন। ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করলেও জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ উপলক্ষে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পূর্ণিমাকে স্বামী বললেন ‘ভালোবাসি’

প্রকাশিত সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬