রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মানুষ খুবই কষ্টে আছে, সবাই এগিয়ে আসুন: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের সহায়তায় শুধু সরকারের ওপর নির্ভর না থেকে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

রবিবার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পশ্চিম রায়পুর এলাকায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, গত পাঁচ-সাত দিন ধরে এ এলাকার কয়েকশ পরিবার পানিবন্দী রয়েছে। অথচ স্থানীয় সংসদ সদস্য কিংবা স্থানীয় প্রশাসনের কাউকে দুর্গত মানুষের পাশে দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, বেড়িবাঁধের দুর্বলতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাই এ এলাকার জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি অভিযোগ করেন, বেড়িবাঁধ নির্মাণের জন্য অতীতে কয়েকশ কোটি টাকা বরাদ্দ থাকলেও আওয়ামী লীগ সরকারের সময় সেই অর্থ লুটপাট হয়েছে। চলতি অর্থবছরেও এ খাতে বাজেট রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বাজেটের একটি টাকাও যাতে দুর্নীতি বা লুটপাটের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবেন। একই সঙ্গে বিষয়টি সংসদেও উত্থাপন করবেন বলে জানান।

নাহিদ ইসলাম বলেন, পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের মানুষকে নিয়ে উদ্বিগ্ন। সবাই তাদের কষ্টের কথা ভাবছে। আমি সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাই, যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে ছাত্রসমাজ নিজ উদ্যোগে এগিয়ে এসে ত্রাণ ও মানবিক সহায়তায় অংশ নিন।

তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষ সত্যিই অনেক কষ্টে আছে। দীর্ঘ সময় ধরে তারা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখন সরকারকে দোষারোপ করে লাভ নেই। মূল বিষয় হলো, মানুষের কষ্ট লাঘব করা। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চট্টগ্রামের মানুষ খুবই কষ্টে আছে, সবাই এগিয়ে আসুন: নাহিদ ইসলাম

প্রকাশিত সময় : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬