বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিপক্ষে সেমির আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার জর্ডান হেন্ডারসন ও জারেল কুয়ানসাহকে পাচ্ছে না থ্রি লায়ন্সরা।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। তবে ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে অভিজ্ঞ মিডফিল্ডার হেন্ডারসন এবং তরুণ ডিফেন্ডার কুয়ানসাহ থাকবেন দর্শক সারিতে।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জয়ের পর উদযাপনের সময় হাতে চোট পান হেন্ডারসন। পরবর্তী পরীক্ষায় তার হাতের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে অস্ত্রোপচার করানো হলেও এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার সুযোগ নেই এই অভিজ্ঞ তারকার।

অন্যদিকে, একই ম্যাচে প্রতিপক্ষকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জারেল কুয়ানসাহ। নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সেমিফাইনালে তাকে ছাড়াই দল সাজাতে হবে কোচ থমাস টুখেলকে।

তবে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালেও ইংল্যান্ড শিবিরে রয়েছে স্বস্তির খবর। দলের বাকি ফুটবলাররা আছেন পুরোপুরি ফিট। পাশাপাশি অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাঝমাঠের অন্যতম ভরসা ডেকলান রাইস।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয়ে যে রক্ষণভাগ খেলেছিল, আর্জেন্টিনার বিপক্ষেও সেই চার ডিফেন্ডারের ওপর আস্থা রাখতে পারেন টুখেল। এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি ও নিকো ও’রাইলির সমন্বয়ে গড়া রক্ষণভাগ আগের ম্যাচে প্রশংসিত হয়েছে।

ডেকলান রাইসের প্রত্যাবর্তন ইংল্যান্ডের জন্য বাড়তি স্বস্তি। মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেওয়া এই মিডফিল্ডার আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।

দুই দলের মহারণে ইংল্যান্ড যেমন হারানো শক্তি নিয়ে নামবে, তেমনি রাইসের প্রত্যাবর্তন তাদের মাঝমাঠে নতুন আত্মবিশ্বাস যোগাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আর্জেন্টিনার বিপক্ষে সেমির আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

প্রকাশিত সময় : ০৬:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬