শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাপথে বিড়ম্বনার শিকার আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে যাত্রাপথেই অপ্রত্যাশিত বিড়ম্বনার মুখে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বজ্রঝড়ের কারণে আটলান্টা থেকে নিউইয়র্কগামী দলের ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্বিত হওয়ায় নির্ধারিত সময়ের অনেক পরে ফাইনালের ভেন্যুর উদ্দেশে রওনা দিতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে আটলান্টা থেকে নিউইয়র্কে যাওয়ার কথা ছিল দলের। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট ছাড়তে দেরি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর দলটি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করে।

ফ্লাইট ছাড়ার অপেক্ষার পুরো সময় খেলোয়াড় ও কোচিং স্টাফ আটলান্টার প্রশিক্ষণ শিবিরের হোটেলেই অবস্থান করেন। দীর্ঘ বিলম্বের কারণে নিউ জার্সিতে পৌঁছাতে রাত হয়ে যায়। ফলে সেদিন আর কোনো কার্যক্রম না রেখে বিশ্রামেই সময় কাটায় আর্জেন্টিনা শিবির।

দলের সূচি অনুযায়ী, শুক্রবার ফাইনালের ভেন্যুর কাছাকাছি অনুশীলনে নামার কথা রয়েছে আর্জেন্টিনার। সেই অনুশীলনের মধ্য দিয়েই স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের শেষ প্রস্তুতি সম্পন্ন করবে স্কালোনির দল।

এদিকে বিশ্বকাপের শেষ সময়ে প্রতিকূল আবহাওয়া আয়োজকদের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ জার্সি ও আশপাশের এলাকার বায়ুমান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে খোলা জায়গায় শরীরচর্চা ও খেলাধুলা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ফাইনালের আগে একদিকে যাত্রাবিলম্ব, অন্যদিকে প্রতিকূল আবহাওয়া—সব মিলিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের শিরোপা ধরে রাখার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যাত্রাপথে বিড়ম্বনার শিকার আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ০৭:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬