বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রিয়তমা’ আমার জীবনের আশীর্বাদ: ইধিকা পাল

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘প্রিয়তমা’কেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি বলে মনে করেন এই অভিনেত্রী।

কলকাতার নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করলেও বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমাই তাকে বড় পর্দার নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। বর্তমানে তিনি কলকাতায় পরিচালক সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘প্রিয়তমা’র স্মৃতিচারণ করে ইধিকা বলেন, “প্রিয়তমার সময়টা ভীষণ মিস করি। প্রথম যেদিন ঢাকায় এসেছিলাম, সেদিন সন্ধ্যায় বিএফডিসি ঘুরে দেখেছিলাম। এরপর হাতিরঝিলে ঘুরে একটি কফিশপে কফি খেয়েছিলাম।”

তিনি বলেন, “পরে ভার্সেটাইল মিডিয়ার অফিসে কিছু সময় কাটাই। কয়েকদিন পরই ‘প্রিয়তমা’র শুটিং শুরু হয়। শাকিব খানের সঙ্গে সেটিই ছিল আমার প্রথম সিনেমা। কাজ শেষ করে কলকাতায় ফিরে যাই। পরে সিনেমাটি মুক্তির পর যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অবিশ্বাস্য ছিল।”

ছবিটি মুক্তির পরের অভিজ্ঞতা স্মরণ করে ইধিকা বলেন, “আমি মাকে নিয়ে ঢাকায় এসেছিলাম ‘প্রিয়তমা’ দেখতে। বসুন্ধরা সিনেপ্লেক্সে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করেছি। মুখে মাস্ক থাকলেও সিনেমা শেষে বের হওয়ার সময় দর্শকরা আমাকে চিনে ফেলেছিলেন। তাদের সেই ভালোবাসা আজও মনে গেঁথে আছে।”

‘প্রিয়তমা’কে নিজের জীবনের অন্যতম বড় আশীর্বাদ উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “সত্যি বলতে, ‘প্রিয়তমা’ আমার জীবনের আশীর্বাদ। এমন গল্পভিত্তিক সিনেমায় বাংলাদেশের চলচ্চিত্রে আবারও কাজ করতে চাই। জানি না, সেই সুযোগ আবার কবে আসবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘প্রিয়তমা’ আমার জীবনের আশীর্বাদ: ইধিকা পাল

প্রকাশিত সময় : ১০:৩২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬