এখন থেকে কনস্যুলার সেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা পেতে প্রবাসীরা ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সেবা সহজীকরণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ কল সেন্টার চালু করা হয়েছে।
যেসব সেবা মিলবে
কনস্যুলেট জানায়, নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কল সেন্টারে যোগাযোগ করে কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দ্রুত পেয়ে যাবেন।
সপ্তাহে সাত দিন সেবা
সেবাপ্রত্যাশীদের কলের দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিনই কল সেন্টারটি খোলা থাকবে।
প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কল করে সেবা নেওয়া যাবে।
কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোন সংযোগ না পেলে সেবাপ্রত্যাশীরা ভয়েস মেইল রেখে যেতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্টরা সেই বার্তা পর্যালোচনা করে সেবাপ্রত্যাশীর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেবেন।
কনস্যুলেটের এই নতুন উদ্যোগের ফলে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























