অভিনয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে ‘আসমানি’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে অভিনেত্রীর। তবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরই আইনি জটিলতায় জড়ালেন তিনি।
যদিও এসব অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন সায়নী।
পালটা তার দাবি, বিনীতার অভিযোগ বিভ্রান্তিমূলক, ভিত্তিহীন ও মানহানিকর।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সায়নীর জরুরি শুনানি ও অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদনটি আগামী ৩ সেপ্টেম্বর তালিকাভুক্ত হওয়ার কথা।
এফটিআইআইয়ের প্রাক্তন ছাত্রী পরিচালক বিনীতা নেগির অভিযোগ, ‘আসমানি’ ছবিটি তার অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকে নেওয়া হয়েছে।
তাঁর দাবি, দুই সৃষ্টিশীল কাজের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। এ নিয়ে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের (এসডব্লিউএ) কাছেও অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
এরপর পাল্টা মামলায় সায়নী দাবি করেন, বিনীতার অভিযোগগুলো ‘মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং মানহানিকর’।
মামলায় আরো বলা হয়েছে, ‘কোনো সৃষ্টিশীল কাজে একজন বয়স্ক নারী, একটি গাড়ি, একজন চালক বা অন্য কোনো সাধারণ উপাদানের উপস্থিতির মতো বিষয়গুলোতে কখনোই বিনীতার একচেটিয়া অধিকার থাকতে পারে না।’
সায়নীর দায়ের করা মামলা অনুযায়ী, বিনীতা নেগি ২০২৬ সালের এপ্রিল মাসে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। বিতর্কের প্রভাব পড়েছে ছবিটির উৎসবযাত্রাতেও।
সায়নীর অভিযোগ, এই বিতর্কের জেরে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব নিউজিল্যান্ড’ থেকে ‘আসমানি’কে আচমকাই প্রত্যাহার করা হয়।
ছবিটি নকল করার অভিযোগ ওঠার পর সাম্প্রতিক অতীতেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন সায়নী গুপ্তা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ‘আসমানি’ একটি মৌলিক ছবি। এত দিন নীরব থাকার কারণও ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১২ সালে ‘সেকেন্ড ম্যারিজ ডট কম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সায়নী গুপ্তার। এরপর ২০১৬ সালে শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমায় অভিনেতার ম্যানেজারের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। পরে ‘জলি এলএলবি ২’, ‘আর্টিকল ১৫’সহ একাধিক আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।
অভিনয়ের পাশাপাশি সায়নী একজন গায়িকাও। ‘আর্টিকল ১৫’ সিনেমায় ‘কাহাব তু’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























