বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিবিহীন নতুন যুগ, বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

‘নতুন যুগ’—ফেসবুকে এই পোস্ট দিয়েই মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়া এ নতুন যাত্রার চমৎকার সূচনা করল আলবিসেলেস্তারা।

মাঠে বলিভিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আক্রমণভাগের দুর্দান্ত সমন্বয় এবং তরুণ তুর্কিদের চমকপ্রদ পারফরম্যান্সে প্রীতি ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সহজ জয় তুলে নিয়েছে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য দেখায় আর্জেন্টিনা। মেসি ও ওতামেন্দির অনুপস্থিতিতে দলের নতুন অধিনায়কের দায়িত্ব পান কুটি রোমেরো।

ম্যাচের শুরুতে অ্যালিস্টার বাড়ানো পাস থেকে ডি-বক্সের মাথা থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ।
কিছুক্ষণ পরই পালাসিওসের বানিয়ে দেওয়া বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন কোমোর উদীয়মান তরুণ নিকো পাজ। মাঝে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ একটি সহজ সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই ব্যবধান আরো বাড়তে পারত। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে আলবিসেলেস্তাদের এই দাপট।

ম্যাচের শুরুতেই নিকো পাজের বাড়ানো ফ্রি-কিক থেকে হেডে দুর্দান্ত গোল করে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক রোমেরো। এরপর বদলি হিসেবে মাঠে নেমে ফ্লাকো লোপেজ দারুণ এক স্লাইডিং ফিনিশে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ম্যাচের শেষদিকে মাথায় আঘাত পেয়ে ব্যান্ডেজ বেঁধে মাঠ ছাড়েন অন্যতম সেরা পারফর্মার লাউতারো মার্টিনেজ। তবে স্বস্তির বিষয়—চোট খুব একটা গুরুতর নয়।

সামনে নতুন মেয়াদে চুক্তি নবায়নের অপেক্ষায় থাকা কোচ স্কালোনির অধীনে লাউতারো-আলভারেজ জুটির ছন্দ এবং নিকো পাসের নেতৃত্বের ছাপ আর্জেন্টিনা ফুটবল ভক্তদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

আগামী বুধবার রাতে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নামবে আর্জেন্টিনা, যেখানে হয়তো মেসিকে শেষবারের মতো দেখা যেতে পারে। তার আগে শনিবার রাতে ফুরকিনা ফাসোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আলবিসেলেস্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসিবিহীন নতুন যুগ, বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ০৯:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬