বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানীতে ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬