বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। প্রযুক্তিনির্ভর এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬