রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে নিরাপদ ও শক্তিমান করতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে একথা বলেন।

এদিন বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বিষয়। রাষ্ট্রকে নিরাপদ এবং শক্তিমান করতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকার দেশের সশস্ত্র বাহিনীকেও আরো আধুনিক এবং শক্তিশালী করতে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

‘‘তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায় যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যেই নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক প্রযুক্তি নির্ভর এবং সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে মিল রেখে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এইসব পরিকল্পনার অংশ।’’

তিনি বলেন, ‘‘আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল এবং পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা।

‘‘সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার অনিবার্য অঙ্গ হচ্ছে চেইন অব কমান্ড। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।’’

এদিন বিকালে সেনাকুঞ্জে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সশস্ত্র বাহিনী বিভাগের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সস্ত্রীক এ সংবর্ধনায় অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬