ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী কিশোরী জাকিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মো. আকিবুল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে বাধা দেওয়ায় জাকিয়াকে শ্বাসরোধ করে করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. আকিবুল (১৯) উপজেলার দাওগাঁও নামাপাড়া গ্রামের আ. লতিফের ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নানার বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকালে উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার খালপাড়ে একটি ফিশারির পাশে ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং মরদেহ দুটি কলাগাছ দিয়ে ঢাকা ছিল।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ হত্যার তদন্তের একপর্যায়ে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে আকিবুলের সম্পৃক্ততার তথ্য পেয়ে ২৩ নভেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এবিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল স্বীকার করেছে যে, জাকিয়ার সাথে আকিবুলের প্রেমের সম্পর্ক্য ছিল। প্রেমের সম্পর্কের কারণে ঘটনার দিনের আগে তাদের মাঝে একাধিকবার দৈহিক সম্পর্ক হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার দিন জাকিয়া নিজ ইচ্ছায় আকিবুলের সাথে দেখা করতে যায়। এসময় আকিবুল দৈহিক সম্পর্ক করতে চাইলে জাকিয়া বাধা দেয় এবং বিয়ে করার জন্য চাপ দেয়। একপর্যায়ে দু’জনের ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে জাকিয়া গালাগালি করে করে আকিবুলের গালে থাপ্পর মারে। এতে আকিবুল ক্ষিপ্ত হয়ে জাকিয়াকে গলাটিপে হত্যা করে। হত্যার পর ধান ক্ষেত থেকে আইলে এনে ফেলে রেখে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, আকিবুল আদালতে হত্যার দায় স্বীকার করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























